নাঢ়াই–শওকত আলী
প্রকাশিত: ৭/৬/২০১৭
শওকত আলী
গরীব কৃষকের ঘরে এক বালক সন্তানের অল্পবয়সী মা ফুলমতি বিধবা হলে শুরু হয় তার বাঁচার লড়াই। লোভ, লালসা, সম্পদ আর সম্ভ্রম লুণ্ঠনের নানান চক্রান্তের বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়। তবে লড়াই ক্রমে একাকার হয়ে যায় গরিব কৃষকের লড়াই তেভাগার সঙ্গে। এই প্রক্রিয়ার বিবরণ নিয়েই লেখা শওকত আলীর নতুন উপন্যাস ‘নাঢ়াই’। পটভূমি চরিত্র কাহিনী সংলাপ সবই আঞ্চলিক ও গভীরভাবে মৃত্তিকা লগ্ন। তবে সব পাঠকই এই উপন্যাসের নতুন স্বাদ এবং গভীরতর জীবনোপলদ্ধির সন্ধান পাবেন বলে আমাদের বিশ্বাস। এদেশে তেভাগা আন্দোলনের ওপরে গুরুত্ব দিয়ে কোনো উপন্যাস লেখা হয়েছে বলে আমাদের জানা নেই। সেদিক থেকেও নাঢ়াই উপন্যাসে একটু নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে আমাদের ধারণা।
প্রথম প্রকাশ পত্রিকায় :
- হাল গিরস্তি ১৯৮৯-এর ঈদ সংখ্যা ‘বিচিত্রা’য়
- ঘর সংসার ২০০২-এর ঈদ সংখ্যা সাপ্তাহিক ২০০০
- নাঢ়াই ২০০২-এর ঈদ-উল-আজহা সংখ্যা সাপ্তাহিক ২০০২
